April 5, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চিলমারীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক শক মেশিন দিয়ে, মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ৬ জেলেকে আটক করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশ।

গতকাল রোববার (১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে, পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌ-বন্দর থানা পুলিশের একটি টিম।

উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে, ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেসহ মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়েছে। পরে জেলেদেরকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

আটককৃতরা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর