March 23, 2026, 5:38 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ইতিবাচক: রাশেদ প্রধান

দিনাজপুর প্রতিনিধি :

পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ করায় দিল্লির বুকে কম্পন ধরতে শুরু করেছে এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক ইতিবাচক।

তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বেনিয়ার মত আচরণ করেছে। সেই সুযোগ ভারতকে আর দেয়া হবে না। কথাবার্তা পরিষ্কার আমার দেশ থেকে কেউ সুবিধা চাইতে হলে তার দেশ থেকে আমার দেশকেও সুবিধা দিতে হবে। এটাই হলো সম্পর্ক উন্নয়ন।

মেজর এম এ জলিলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাশেদ প্রধান আরো বলেন, আমরা নতুন প্রজন্মরা মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে ভুলে যেতে পারি না। মেজর জলিলের নবম সেক্টর কমান্ডার হিসাবে তার সাহসিকতা রাষ্ট্র নির্মাণে বড় সহায়ক ছিলো। দেশবাসীর জিজ্ঞাসা কেন মেজর জলিলকে রাষ্ট্রীয় পদক দেয়া হয়নি?

স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে কেন গ্রেফতার করা হয়েছিলো? কেন রাজনৈতিকভাবে মেজর জলিলের মৃত্যুবার্ষিকী পালন করা হয় না? তিনি বলেন, অপ্রিয় হলেও সত্যি আজ সাহস করে সত্য বলতে হচ্ছে কারা মেজর জলিলকে মেনে নিতে চাননি? কারা তার লাশ দাফনে অস্বীকৃতি দিয়েছে? মেজর জলিলকে যারা অস্বীকার করেন এবং তার মৃত্যুবার্ষিকী পালন করেন না তাদের দেশপ্রেম নিয়ে আমাদের সন্দেহ আছে।

তিনি আজ মঙ্গলবার (১৯ নভেম্বর-২৪) সকাল সাড়ে ১১ টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেজর এম এ জলিলের সমাধিতে জাগপার পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা মো. হামিম, শামসুদ্দিন, জহির উদ্দিন, মো. জাবেদ হোসেন, জনি নন্দী, পাবেল সরকার, তাজুল ইসলাম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর