April 7, 2026, 6:28 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীতে ৬ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শেখ রাশেল সেতুর সংলগ্ন আলীপুর থ্রি পয়েন্ট থেকে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. সুজন (৩০) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা মন্নান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে একটি স্কুলব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোঁটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামি বলে পুলিশ জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘নিয়মিত চেকপোস্টের ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর