March 30, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

নাটোরে শিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের দাফন সম্পন্ন

খন্দকার সোহেল রানা সৈকত‘আমার মনেই পড়ে না এবং আমার জানা নেই যে আমার মা কখনো কোনদিনও আমাদেরকে গালি দিয়ে কথা বলেছেন অথবা আমাদেরকে প্রহার করেছেন বা মেরেছেন। মানুষের জীবন এমনই। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমাদের সবাইকে কোন একদিন মৃত্যুর স্বাদ নিয়ে অবশ্যই চলে যেতে হবে। কাজেই আমরা যেন সেই প্রস্তুতি নিই। আমাদের পরপারে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া খুবই দরকার।’ মায়ের শেষ জানাজার আগে বক্তব্যের এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। 

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সঙ্গে ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতির মা মরহুমা রোকেয়া বেগম-কে দাফন করা হয়।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জেলা আমির ড. মীর নুরুল ইসলাম,  নাটোর জেলা কমিটির সহকারী সেক্রেটারি অধ্যাপক মওলানা আব্দুল হাকিমসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।  

জেলা কমিটির সহকারী সেক্রেটারি অধ্যাপক মওলানা আব্দুল হাকিম জানান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি বড়াইগ্রামের গর্বিত সন্তান মঞ্জুরুল ইসলামের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মঞ্জুরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর