March 30, 2026, 4:47 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কিশোরগঞ্জে জনসমাবেশ বিএনপি নেতা মুশাহিদের পক্ষে হাজারো কর্মী

ক.ম.আশরাফুজ্জামান অপু,ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা উপলক্ষে কিশোরগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান।

জনসমাবেশে জেলার সবকটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশ শুরুর আগেই পুরাতন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আবুল হোসেন মুশাহিদ এর পক্ষে পাকুন্দিয়া-কটিয়াদী থেকে হাজার হাজার কর্মী-সমর্থক প্লেকার্ড-মিছিলসহ অংশ নেয়।

উল্লেখ্য, মুহাম্মদ আবুল হোসেন মুশাহিদ দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। তিনি ফ্যাসিস্ট সরকারের হয়রানিমূলক মামলায় বর্তমানে আমেরিকায় অবস্থান করলেও স্থানীয় রাজনীতিতে সর্বাত্মকভাবে উৎপোতভাবে জড়িত রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর