March 29, 2026, 8:05 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কুড়িগ্রামে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

তিনদিন ধরে মৃদু দাবদাহের পর সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আকস্মিক কালো মেঘের আনাগোনা। দু-চার ফোঁটা বৃষ্টি শুরুর আগে চলে আকাশে মেঘের গর্জন। এমন পরিস্থিতিতে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে গরু নিয়ে মাঠে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।

আহত হয়েছেন আরও এক কৃষক। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৃষকের নাম আয়নুল (৬০) ও আসাদ (৫০)। তারা দুজন প্রতিবেশী। আয়নুল কদমতলা গ্রামের সাহাদত আলীর ছেলে। আর আসাদ একই গ্রামের বসমনের ছেলে। আহত কৃষকের নাম আব্দুল করিম (৫০)।

৩নং ওয়ার্ডের গ্রামপুলিশ মকবুল হোসেন স্থানীয়দের বরাতে বলেন, গরু নিয়ে কদমতলা চরের মাঠে গিয়ে আয়নুল ও আসাদ বসে গল্প করছিলেন। সে সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে। বেলা সাড়ে ৩টার দিকে আকস্মিক বজ্রাঘাতে আয়নুল ও আসাদ গুরুতর আহত হন। তাদের থেকে সামান্য দূরে থাকা আব্দুল করিমও চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর আহত আয়নুল ও আসাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আসাদ মারা যান। আয়নুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মকবুল হোসেন আরো বলেন, ‘আহত আব্দুল করিম পরে সুস্থ হয়েছেন। তবে আয়নাল ও আসাদকে বাঁচানো যায়নি। তাদের লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদুর রহমান জানান, ‘মারা যাওয়া দুই কৃষকের দাফনের ব্যবস্থা পারিবারিকভাবে করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর