March 31, 2026, 6:10 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বিএনপির অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগে কুয়াকাটায় সাবেক দুই মেয়র সহ আওয়ামীলীগের ৫৮ নেতাকর্মীর নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক দুই মেয়র সহ আওয়ামী লীগের ৫৮ নেতাকর্মীর নামে পেনাল কোড ও বিস্ফোরক আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আবু হানিফ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান সোহেল বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, ৭ অক্টোবর ২০২৩ খ্রি. কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা এবং সদ্য অপসারিত কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার এর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এতে দেড় লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং আসামীরা রঙিন টিভি, সিলিং ফ্যান, ষ্ট্যান্ড ফ্যান, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র সহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। নগদ ৬০ হাজার টাকা ও চেয়ার টেবিল লুট করে। এসময় আসামীরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর পর কুয়াকাটা পর্যটন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিএনপি’র নেতা-কর্মীরা প্রান রক্ষায় দিকবিদিক ছুটতে থাকে। আসামীরা তৎকালীন সরকারি ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের করা তখন সম্ভব হয়নি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর