March 30, 2026, 7:06 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে রংপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন-সমাবেশ

রুস্তম আলী: রংপুর: ২৪ আগস্ট ২০২৪ শনিবার সকাল ১১টায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাব চত্ত্বত্রে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সংগঠক আলো বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখা, সংগঠক বিউটি সুলতানা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন ১৯৯৫ সালে ইয়াসমিন হত্যার প্রতিবাদে সারাদেশে অভূতপূর্ব আন্দোলন সৃষ্টি হয়। সেই আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন যুবক শহীদ হয়। এর ফলে সারাদেশে দাবানলের মত আন্দোলন ছড়িয়ে পড়ে। তার চাপে ধর্ষণ ও হত্যাকারী পুলিশ সদস্যদের ফাঁসি হয়। নারীর মর্যাদা রক্ষার এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। সামনের দিনেও নারীর অধিকার ও মর্যাদা আদায়ের আন্দোলনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস আমাদের অনুপ্রেরণা যোগাবে। নেতৃবৃন্দ আরও বলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর আন্দোলনকারী শক্তি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই সরকারের কাছে নারীসমাজের দাবি -নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তারা কার্যকরী ভূমিকা রাখবে।

Share Button

     এ জাতীয় আরো খবর