March 30, 2026, 5:53 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

পলাশবাড়ী সড়কে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু

শাকির হায়দারঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় বাসটির ধাক্কায় দুই মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। সোমবার, ১৬ জানুয়ারি সকাল নয়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার(৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র(৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র(৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  ঢাকা থেকে বরকত পরিবহনের রংপুর গামী একটি বাস পলাশবাড়ী চৌমাথা মোড়ে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নিকটস্থ পলাশবাড়ী  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘেষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর