April 22, 2026, 2:41 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সিরাজগঞ্জে সহপাঠীদের সঙ্গে ঝগড়ার পর শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ২

সিরাজগঞ্জে সহপাঠীদের সঙ্গে ঝগড়ার পর শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সহপাঠীদের সঙ্গে ঝগড়ার পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলকুচি থানার এসআই শামীম আহম্মেদ বলেন, মুকুন্দগাতী বাজারে ইসলামি ব্যাংকের পেছনের খাল থেকে গতকাল সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম (১৩) বেলকুচি পৌরসভার খিদ্রমাটিয়া মহল্লার শহীদ শেখের ছেলে। সে ওই এলাকার শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। শহিদ শেখ বলেন, আরিফুল তার চার সহপাঠীকে মাদকসেবী বলার কারণে শনিবার দুপুরে তাদের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আরিফুলের কাছে থাকা তিন হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। বিকেল ৩টার দিকে ওই টাকা উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় আরিফুল মুকন্দগাতী বাজারে জুতো কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে তিনি থানায় অভিযোগ দেন বলে জানান। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে দুইদিন আগেই তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো-উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আমির চাঁনের ছেলে রাব্বী (১৪) ও সুবর্ণসাড়া কাঠেরপুল এলাকার মহির উদ্দিনের ছেলে ইউসুফ আলী (১৮)। বেলকুচি থানার এসআই শামীম আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শহীদ সেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আটকরা এ মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর