April 17, 2026, 12:02 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

বরিশালে ছেলের হাতে বাবা খুন

বরিশালে ছেলের হাতে বাবা খুন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালীবাড়ি গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনার পর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ছেলের নাম রেজাউল মোল্লা (২৮)। বাবার নাম সাত্তার মোল্লা (৫০)। নিহত সাত্তার পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার সকালে এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, রেজাউল সাত্তারের প্রথম স্ত্রীর সন্তান। স্ত্রী মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন রুমা বেগমকে। গত রোববার দিবাগত রাতে খাবার খেয়ে রুমা ও নয় মাসের শিশু সন্তান রুমানকে নিয়ে ঘুমিয়ে পড়েন সাত্তার। মধ্যরাতে রেজাউল জরুরী কথা আছে বলে সাত্তারকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে রুমা এগিয়ে আসলে তাকেও কোপাতে গেলে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেন। পরে প্রতিবেশীরা সাত্তারকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগৈলঝাড়া থানার ওসি মো. আবদুর রাজ্জাক মোল্লা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। আটক রেজাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, তার মা বেঁচে থাকা অবস্থায় অনেক খারাপ ব্যবহার ও নির্যাতন করতো সাত্তার। এমনকি মায়ের মৃত্যুর পর বাড়িতে জানাজা ও দাফন করতে দেয়নি। সেই রাগ-ক্ষোভে বাবাকে হত্যা করে তিনি। এদিকে হত্যাকা-ের ঘটনায় সকালে নিহতের স্ত্রী রুমা বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুপুরে রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।

Share Button

     এ জাতীয় আরো খবর