March 8, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রংপুরে ভিমরুলের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

রংপুরে ভিমরুলের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের বদরগঞ্জে ভিমরুলের কামড়ে নাজমুন নাহার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার নাজমুন ওই ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়। নাজমুন পার্বতীপুর উপজেলার খোলাহাটি ডাঙ্গারহাটের নুরুজ্জামান মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে কলেজছাত্রী নাজমুন তার বান্ধবীর বাড়ি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপির ব্রক্ষ্মতল গ্রামে বেড়াতে আসে। বেড়ানো শেষে নাজমুন তার নিজ বাড়ি খোলাহাটি যাওয়ার পথিমধ্যে ভিমরুলে কামড়ের শিকার হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারে খবন দেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিবুদৌল্লা বলেন, একাধিক ভিমরুলের কামড়ের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর