April 21, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

দিনাজপুর পৌরসভার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

দিনাজপুর পৌরসভার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। এর আগে ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধেও রিট করেন তিনি। পরে হাইকোর্টের আদেশে মেয়র পদ ফিরে পান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর