March 31, 2026, 1:58 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পালিত হয়েছে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে হাতিয়া গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার আহবায়ক আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করা হয় পরে আলোচনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার প্রমুখ।

উলেখ্য হাতিয়া ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরবেলা নিরীহ ৬৯৭জন মানুষকে নির্মম ভাবে হত্যা করে। এরপর থেকে স্থানীয়ভাবে হাতিয়া দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর