March 24, 2026, 11:59 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরের গৃহহীন সংগঠনের সংবাদ সম্মেলন

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের আচরণে ক্ষুদ্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন ও গৃহহীন নামের একটি সংগঠন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু বলেন, দুই বছর ধরে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। সিটি করপোরেশন এলাকার প্রায় ৫ হাজার ভূমিহীনের তালিকা করে আমরা জমাও দিয়েছি। আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে পূর্বে দুইজন জেলা প্রশাসক খুবই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। তারা রংপুর শহরে ৬ একর জমির ওপর ভূমিহীনদের আবাসনের প্রস্তাব ঢাকায় পাঠিয়েছেন বলেও জানিয়েছিলেন।

রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের আচরণে ক্ষুদ্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন ও গৃহহীন নামের একটি সংগঠন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়।

ভূমিহীন ও গৃহহীন সংগঠনের সংগঠক আহসানুল আরেফিন তিতু বলেন, জেলা প্রশাসক প্রজাতন্ত্রের কর্মচারি। অথচ তার জনগণের সঙ্গে কথা বলার সময় নেই। আমরা সেখানে পাঁচ শতাধিক মানুষ অপেক্ষায় ছিলাম, নিচে দাঁড়িয়ে থাকলাম। অথচ সেখানে তিনি আমাদের সামনে দিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। বিষয়টি অত্যন্ত অসম্মানজনক।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের আহমেদ সময় সংবাদকে মুঠোফোনে বলেন, আমার দরজা সব সময় সবার জন্য খোলা। কোনো সেবা প্রার্থী আমার রুমে এসে ঘুরে যাননি। এর আগে আমার কাছে ভূমিহীনরা এসেছিলেন। প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন ভূমিহীনদের ঘর দিবেন। আমিও তাই চাই। কিন্তু তাদের যে ডিমান্ড সেটাই বড় সমস্যা।

তিনি আরও বলেন, তারা মহানগরের ভেতর কোনো একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিচ্ছে, সেখানে ঘর চান। যেটা আইনে নেই। তারা নিচে এসে যে স্লোগান, দাবিগুলো তুলছিল, তা ভূমিহীনদের দাবি না। তারা পলিটিক্যাল এজেন্ডা বাস্তাবায়নের জন্য এসেছিল। পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি কিছু চায় আমি তো তা দিতে পারব না। অনৈতিক দাবি করলে আমাকে পাবে না, আইনের মধ্যে থাকলে সহযোগিতা করব। আমার দরজা উন্মুক্ত, তারা আসতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর