April 15, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রেমে প্রতারিত কলেজছাত্রীর আত্মহনন

প্রেমে প্রতারিত কলেজছাত্রীর আত্মহনন

mostbet

প্রেমে প্রতারিত হয়ে নেত্রকোনায় রুমা (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে নিজ বাড়ির সামনে পুকুর পাড়ের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ‘প্রেমিক’ সোহানের বিরুদ্ধে সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনায় মামলা নিয়েছে পুলিশ।

নেত্রকানা সদর উপজেলার বালুকান্দা গ্রামের দিন মজুর লিটন মিয়ার মেয়ে রুমা নেত্রকোনা সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, পার্শ্ববর্তী সাতবেরিকান্দা গ্রামের মঞ্জিল হকের ছেলে সহপাঠী সোহানের সাথে স্কুল জীবন থেকে প্রেমের সম্পর্ক ছিল রুমার। কিন্তু রুমাকে ধোকা দিয়ে শুক্রবার অন্যত্র বিয়ে ঠিক করেন প্রেমিক সোহান। এ খবর শুনে প্রেমিক সোহানের কাছে একটি চিঠি লিখে রেখে রুমা আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, রুমার জামার ভেতর থেকে হাতে লিখা চিঠি পাওয়া গেছে। চিঠিতে অনেক কিছুর মধ্যে তার প্রেমিকের উদ্দেশ্যে বিশেষ ভাবে লেখা ছিল, ‘সোহান আমার সবই নিলে কিন্তু ভালবাসার মর্যাদা দিলে না।’

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রুমার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় সোহানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর