March 17, 2026, 10:17 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

চট্টগ্রামে তরুণ ডাক্তারের আত্মহত্যা

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির জানালার সঙ্গে ফাঁস লাগিয়ে ফয়সাল এমরান (২৮) নামের এক তরুণ ডাক্তার আত্মহত্যা করেছেন। রবিবার রাতে চকবাজার থানার আমিরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, এমরান হোসেনের ছেলে ফয়সাল এমরান সম্প্রতি ঢাকা থেকে ইন্টার্ন শেষ করে বাড়িতে অবস্থান করছিলেন। জানালার সঙ্গে তার ঝুলন্ত শরীর দেখে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকবাজার থানা সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার বাথুয়া এলাকার এ ডাক্তার ফয়সাল নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তাছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর