March 20, 2026, 4:30 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্ম বিরতি

হিলি দিনাজপুর প্রতিনিধি:
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলওয়ে কর্মচারীরা অবস্থান কর্মবিরতি পালন করেছে।

আজ মঙ্গলবার দুপুরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় তারা এই কর্মসূচী পালন করে।

এসময় কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কিছুটা হলে স্বস্তি ফিরবে। সরকারের কাছে অনুরোধ দ্রুত সময়ের মধ্য এটি বাস্তবায়ন করার জন্য,

পরে স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের করে হিলি স্থলবন্দর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনে যাবেন কর্মচারী ঐক্য পরিষদ।

Share Button

     এ জাতীয় আরো খবর