March 23, 2026, 12:37 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্বদেশ আগমনে উষ্ণ সংবর্ধনা

আব্দুস সামাদ আজাদঃ

দীর্ঘ প্রবাস জীবনের পর প্রিয় মাটিতে ফিরে এলেন যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের। তাঁকে ঘিরে বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় স্থানীয় আল-বারাকা রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের।

খলিলপুর ইউনিয়নের তরুণ নেতাকর্মীদের চোখে-মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলুর সভাপতিত্বে, সদস্য সচিব মোফাদ আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখা এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমেদ মাহফুজ। তিনি বলেন আজকের সংবর্ধনা কেবল একজন ব্যক্তির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ নয়; এটি আমাদের প্রবাসীদের অবদানকে স্বীকৃতি প্রদানের প্রতীকও বটে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই অতিথি তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও অর্জিত জ্ঞান দিয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

প্রধান বক্তার বক্তব্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমীর মোহাম্মদ। তিনি আশা প্রকাশ করেন, সালাউদ্দিন কাদের ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন এবং তরুণ প্রজন্মকে নেতৃত্বে অনুপ্রাণিত করবেন

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ চৌধুরী সাহান। তিনি সালাউদ্দিননের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রবাসে থেকেও তিনি এলাকার উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করে গেছেন, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংগীতহীন এই রাতটি ভরে উঠেছিল করতালি আর শুভেচ্ছার উষ্ণতায়। স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ উদ্দিন খান মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদসহ খলিলপুর ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী তখন চারপাশ ঘিরে রেখেছিলেন সংবর্ধিত প্রবাসী নেতাকে।

আবেগঘন কণ্ঠে সালাউদ্দিন কাদের বলেন—“খলিলপুর ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়নবাসীর ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের সঙ্গে থেকে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই।”

অতিথিদের হাততালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। শেষে সংবর্ধিত অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ যেন শুধুই একটি সংবর্ধনা নয়, বরং প্রিয়জনকে ঘিরে এক আবেগঘন মিলনমেলা, যা খলিলপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে থেকে যাবে স্মৃতিময় হয়ে।

অনুষ্ঠানে স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর