ফয়সাল আহমদ সিলেট:
উক্ত মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের কাছে সমসাময়িক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় তাদের তুলে ধরা সমস্যার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যে বলেন, “এই কমিশনার কাজ করবে সিলেটবাসীর ইচ্ছা অনুযায়ী। সিলেট একটি পূণ্যভূমি এখানে মাদক, ছিনতাই, অনাচার ও অসামাজিক কার্যকলাপ চলতে পারে না। তিনি জানান, সবাইকে প্রথমে সতর্ক করা হবে, সুযোগ দেওয়া হবে এরপর প্রয়োজনে আইনের কঠোরতম প্রয়োগ হবে। তিনি এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি রয়েছে উল্লেখ করে প্রশংসা করেন এবং বলেন, “মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও ফুটপাত দখল রোধে আপনাদের একতা রয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও জানান, পুলিশের সেবা সহজ করতে GenieA.app ১ অক্টোবর ২০২৫ থেকে আমরা চালু করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা দ্রুত পুলিশি সেবা পাবেন। গত দুই দিনে সিলেট মেট্রোপলিনট পুলিশের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “অপরাধ শূন্যেতে না আসা পর্যন্ত অভিযান চলবে।” যানজট ও অপরাধমুক্ত নগরী গড়তে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আফজাল হোসেনসহ এসএমপি অন্যান্য অফিসারগণ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।