March 24, 2026, 2:16 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো: বেলাল হোসেন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার রেলগেট সংলগ্ন মোড়ে ডোমার প্রেস ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো, ডোমার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আবু ফাত্তাহ কামাল পাখি, রাশেদুল ইসলাম আপেল, আলভি রহমান, শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখ।সমাবেশে উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহির মিলন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, মাঠে কাজ করা সংবাদকর্মীদের সুরক্ষায় বিশেষ সেল গঠন, কোন সাংবাদিক নিহত বা আহত হলে সরকারিভাবে ক্ষতিপূরণ ও পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করার দাবি তোলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুর শহরের চন্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্তে নেমে পুলিশ ও র্যাব এখন পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সাতজন আদালতের রিমান্ডে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর