March 24, 2026, 9:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আদমদীঘিতে পাঁচ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, পরিবারের চোখে অশ্রু আর অপেক্ষা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে ৫ দিন ধরে সন্ধান মিলছেনা জয়নুল প্রামাণিক (৩০) নামের ভারসাম্যহীন এক যুবকের।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি তিনি। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কমদা গ্রামের ছরফুল প্রামাণিকের ছেলে। তার বাড়ি ফেরার অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় আইনি সহায়তার জন্য আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা ছরফুল প্রামাণিক জানায়, গত বৃহস্পতিবার সকালে আমার ছেলে জয়নুল খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবার খেতে বাড়িতে না আসলে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকি। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফিরলে বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ খবর নিলে কোথাও তাকে পাওয়া যায়নি। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ঠিকমতো কথা বলতে পারেনা। এতেকরে পরিবারের সকলে তার জন্য চিন্তিত হয়ে পড়েছি। আমার ছেলের মুখের সামনের দুই দাঁত বড়, উচ্চতা ৫ ফিট ৩ইঞ্চি গায়ের রং শ্যামলা, মিডিয়াম স্বাস্থ্য। পড়নে ছিলো কালো রংয়ের ডাউজার, মিষ্টি রংয়ের শার্ট। তার সন্ধান পাওয়া গেলে আমাদের ঠিকানাসহ নিকটবর্তী থানায় যোগাযোগের জন্য অনুরোধ করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর