March 25, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২৫ অনুষ্ঠিত

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বের ঘোষিত “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”-২৫ অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে পূর্বের ঘোষিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন করা হয় উপজেলা ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানাযায়, সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল আ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা স্থগিত করেছিলো সরকার। সে জন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫৬টি সরকারি প্রা: বিদ্যালয়েও পূর্বের ঘোষিত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

স্থগিত এ অনুষ্ঠানমালার নতুন সূচী প্রকাশ করেছে মন্ত্রাণালয়। নতুন আদেশ অনুযায়ী গত ২৪ জুলাই নির্ধারিত “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা” স্থগিত হওয়া অনুষ্ঠান আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) আয়োজন করা হয়।

মন্ত্রণালয়ের আদেশের তথ্যমতে, ৩১ জুলাই তিনটি অনুষ্ঠানে আয়োজনে ছিলো-

শিশু শহীদদের স্মরণে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলাইকেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি।

উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই চব্বিশ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে নিজ নিজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর