March 23, 2026, 3:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হবিগঞ্জের নবীগঞ্জে মফস্বল এলাকার অজো পাড়াগায়ে জ্ঞানের বাতি

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

অজো পাড়া কসবা গ্রামের পাঠাগার সরেজমিন ঘুরে ফিরে দেখা যায়, ইতিহাস, গবেষণা, ধর্ম, বিজ্ঞান সহ সাহিত্য রয়েছে।

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ফরহাদপুর চৌধুরী বাড়িতে বিগত ২০০৩ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয় “শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগার”। মফস্বল এলাকার অজো পাড়া গাঁয়ে আজ জ্ঞান- বিজ্ঞান চর্চায় এই পাঠাগারটি বেশ সুনাম অর্জন করেছে। এখানে রয়েছে ইতিহাস, গবেষণা, ধর্ম, বিজ্ঞান সহ সাহিত্যের বিভিন্ন শাখার প্রায় তিন শতাধিক বই, দেশি- বিদেশী পত্র- পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিন ও জার্নাল।

এছাড়াও পাঠাগারের প্রতিষ্ঠাতা এম গৌছুজ্জামান চৌধুরীর প্রপিতামহ খাদিমুল ইসলাম মুন্সি রেহান উদ্দিন চৌধুরীর স্বহস্তে উর্দুতে লেখা গ্রন্থ ও তাঁর দাদা সুনামগঞ্জের তাহিরপুর এম.ই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল ওয়াহাব চৌধুরী ওরফে কালা মিয়া মাষ্টারের স্বহস্তে প্রণীত বিভিন্ন পান্ডুলিপি সহ ১৯০৩, ১৯০৯, ১৯১৭, ১৯৩৩, ১৯৩৬ প্রেরিত ইংরেজি চিঠি সংরক্ষিত রয়েছে। এ পাঠাগার তথা সংগ্রহশালাটি পরিদর্শনে অনেক জ্ঞানী- গুণী ব্যক্তিবর্গ আসেন। এ পাঠাগারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত বিভিন্ন পত্র- পত্রিকা, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দুতাবাস থেকে প্রকাশিত ম্যাগাজিন, জার্নাল সহ লেখকদের প্রকাশিত বিভিন্ন গ্রন্থাবলি ডাক ও কুরিয়ারের মাধ্যমে আসে।

নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মুহিবুর রহমান চৌধুরীর ভাতিজা কবি, সাংবাদিক ও সমাজকর্মী এম.গৌছুজ্জামান চৌধুরী এবং তাঁর সহোদর তরুণ কবি ও গবেষক এম.শহিদুজ্জামান চৌধুরীকে নিয়ে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেন।

পারিবারিক পাঠাগার আলোকিত পরিবারের প্রতিচ্ছবি এই মূলমন্ত্রকে সামনে রেখে কবি ও সাংবাদিক এম গৌছুজ্জামান চৌধুরী এ পাঠাগারটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশ্বাস করেন বই মানুষ কে প্রকৃত জ্ঞানী হিসেবে গড়ে তুলতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর