March 25, 2026, 12:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় ৩ জন নিহত

মোঃ মিজানুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছের নিচে চাপা পড়ে একজন, বজ্রপাতে একজন ও ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে । বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে উপজেলার উচাই বাজার এলাকায় টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল নামে এক ব্যক্তিসহ কয়েকজন আশ্রয় নেন। এসময় সড়কের পাশের একটি আমগাছ ওই টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়ে। এতে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সজল মিয়া একই উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

অন্যদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর গোপালপুরের গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুল হকের ছেলে বলে জানা গেছে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরের রবিদাস পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আক্কেলপুর থানার ওসি মুমিনুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর