March 23, 2026, 2:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মৌলভীবাজারে জামায়াতের দোয়া মাহফিল

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারি সেক্রেটারি যথাক্রমে আলা উদদীন শাহ, আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশীদ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম সহ জামায়াত, ছাত্র শিবির ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আগত মুসল্লিগণ।

দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদের এই রকম মর্মান্তিক মৃত্যু থেকে হেফাজত করুন। নিহত যারা হয়েছেন তাদের পরিবার স্বজনদের ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।

Share Button

     এ জাতীয় আরো খবর