March 25, 2026, 12:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী

মোঃ সাইদুর রহমান আপন বিশেষ প্রতিনিধি ক্রাইম

শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ২০১৮ সালের বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন।
৬ জুলাই রবিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুর সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলো। কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে শেরপুরে সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে থেকে বিপুল ভোটের মাধ্যমে শেরপুরের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম।
তিনি বলেন, শেরপুরের জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানে যে তিনটি হত্যা মামলার চার্জসীট দেয়া হয়েছে সেখানে যদি কোন ফ্যাসিস্ট এবং ছাত্র হত্যার প্রত্যক্ষ আসামি বাদ পড়ে থাকে এটা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবেননা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। তিনি তার বক্তব্যে বলেন, এখনও বিভিন্ন সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে। প্রশাসন ঠিকমত কাজ করছেন না। তিনি আরও বলেন, ফ্যসিস্ট সরকারের কিছু মনোনীত ব্যক্তিদ্বারা প্রশাসন কাজ করছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর