March 25, 2026, 7:15 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লামায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলেন কাব কার্নিভাল

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘কাব কার্নিভাল ২০২৫ ইং বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় শনিবার (২৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনে অংশ নেয় উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা।

কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন। তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনভর নানা সৃজনশীল ও স্কাউটিং কার্যক্রমে মুখর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ।

কার্নিভালে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস লামা উপজেলা কমিশনার মো. ইয়াহিয়া। অতিথি হিসেবে ছিলেন, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলার সহ-সভাপতি বেলাল হোসেন, কমিশনার সম্পদ বড়ুয়া, ক্যাশিয়ার রহিম উল্লাহ ভূঁইয়া, লামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ’সহ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার ও মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দত্ত। অনুষ্ঠানের শুরুতে ব্যতিক্রমী আয়োজনে, অভিনয়ের মাধ্যমে একজন রাজা ও একজন মন্ত্রী চরিত্রে অংশ নিয়ে কার্নিভালের আবহ বাড়িয়ে দেন। রাজা চরিত্রে ছিলেন নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার। তারা কাব স্কাউটদের মাঝে ঘুরে বেড়িয়ে নানা উৎসাহমূলক কথাবার্তা বলেন এবং স্টেশনগুলো পরিদর্শন করে।যদিও জাতীয়ভাবে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জুন, তবে বৈরী আবহাওয়ার কারণে লামায় তা পিছিয়ে ২৮ জুন অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন ছিল আনন্দমুখর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত।

আয়োজকরা জানান, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সেবামূলক চেতনা গঠনের লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে এমন আয়োজনকে প্রতি বছর নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। বিকালে মশাল প্রজ্জ্বলন, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর