April 6, 2026, 1:56 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

বিল্লাল হুসাইন।।
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিহাব নামের এক যুবক (২৫) নিহত ও চালক আব্দুর রহিম (৩২) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চারাতলা নামক স্থানে। দুজনের বাড়ী নড়াইল সদর উপজেলায় বলে জানাযায়।

mostbet

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, শুক্রবার আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে যশোরগামী মোটরসাইকেলটি চারাতলা নামক স্থানে পিকআপ ওভারটেক করার সময় বেনাপোল গামী একটি পরিবহন দেখে মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী শিহাব মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে পিকআপের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক আব্দুর রহিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাযায়।

নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচাতো ভাই নুর ইসলাম ঝিকরগাছা থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর