March 17, 2026, 6:57 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ইয়ানূর রহমান : যশোরে বেনাপোলের দুই মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান। সাজাপ্রাপ্তরা হলো, বেনাপোল সাদীপুর পশ্চিমপাড়ার বাবু এবং দক্ষিণ বারোপোতার পলাশ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে, বেনাপোল থেকে দুই যুবক মোটরসাইকেলযোগে মাদক নিয়ে যশোরে আসছে। ওই সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায় ডিবির একটি টহল দল অবস্থান নেয়। বিকেল ৫টার পর ডিবি পুলিশ ওই দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত হেরোইনের মালিক সাদীপুরের রানা ও সবুজ। ঘটনার পর ডিবি পুলিশ বাবু, পলাশ, রানা ও সবুজের নামে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করেন এসআই মোরাদুল ইসলাম।

তদন্ত শেষে বাবু ও পলাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং পলাতক রানা ও সবুজকে অব্যাহতির আবেদন জানানো হয়। সোমবার রায় ঘোষণার সময় বিচারক বাবু ও পলাশের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় বাবু আদালতে উপস্থিত ছিলেন, তবে পলাশ ছিলেন পলাতক।#

Share Button

     এ জাতীয় আরো খবর