April 6, 2026, 10:46 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

বেনাপোল থেকে বিশেষ প্রতিবেদক এনামুল হকঃ

mostbet

নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। যার নামকরণ করা হয়েছে কোভিড- ওমিক্রন এক্সবিবি। এখনো পর্যন্ত যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

রোববার ৮ই জুন সকাল থেকে প্রতি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বেনাপোল ইমিগ্রেশনে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই আগেভাগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল বাসীকে সকর্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার্য জিনিপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করুন। কেননা কোভিড- ওমিক্রন এক্সবিবি কোভিড- ১৯ মহামারীর চেয়েও মারাত্মক। যে কারণে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান,বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। যাতে করে কোভিড-১৯ এর চেয়ে কোভিড- ওমিক্রন এক্সবিবি মারাত্মক শক্তিশালী। এটি শনাক্ত করাও কঠিন হলেও আক্রান্ত ব্যক্তি সহজেই কাহিল হয়ে পড়বেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এ সময়ে ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে চিঠি ইস্যু করা হয়েছে।বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট এলাকায়, এসব তথ্য জানিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর