April 5, 2026, 10:30 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

ইয়ানূর রহমান :

mostbet

ঈদের রাতে বেনাপোলে বিএনপি নেতা আব্দুল হাইকে বোমা হামলায় হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় দু’জন আসামিকে আটক করেছে পুলিশ। তারা হলেন আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন ওরফে বাতু (৩০)।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে আহসান কবির এবং বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে রিপন হোসেনকে আটক করা হয়েছে।

আহসান কবির যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং রিপন হোসেন বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দু’জনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার পলাতক আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর