April 5, 2026, 10:36 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোলে ডুপপাড়ায় বোমা হামলায় নিহত আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

বেনাপোল পোট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে বোমা হামলায় নিহত আব্দুল হাই (৫০)-এর জানাজা আজ রবিবার (০৮ জুন ২০২৫) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল আহসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসান জহির, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিমুদ্দিন ও সংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক

মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, থানা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, মোঃ মুজিত মেম্বার, মোঃ শহিদুল ইসলাম শহীদ, শহীদ মিন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে আব্দুল হাইকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর