April 6, 2026, 7:12 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়ানূর রহমান :

mostbet

যশোর শহর ও পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবার দুপুরে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। যশোরের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য মতে জানা যায়, ঝড়-বৃষ্টির সাথে ব্যাপক শিলাপতনের ফলে উঠতি ইরি-বোরো ফসল ও বিভিন্ন ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর, বেনেয়ালি, হাপানিয়া লাউখালী, ভাগলপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। রসুলপুর গ্রামের হযরত আলী জানান, বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ায় উঠতি ইরি-বোরো ফসল ধান এবং পটল, সীম, বরবটি, পুই শাকসহ নানা সবজি এবং আম লিচুসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

চুড়ামনকাটি থেকে সাংবাদিক বিল্লাল হোসেন জানান, দুপুর আঢ়াইটার দিকে আকস্মিক শিলা বৃষ্টি ও ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ক্ষেতের ও পটল চাষীদের। এছাড়া শিলা বৃষ্টিতে অনেক টিনের ঘর ফুটো হয়ে গেছে বলেও খবর মিলেছে।

ছাতিয়ান তলা গ্রামের তহিদূল ইসলাম জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে তার ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি আসঙ্খ্যা করছেন। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি মনে করেন।এছাড়া তার পটলের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান। মাত্র কয়েক মিনিটের শিলা বৃষ্টি ও ঝড়ে এ এলাকার কৃষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরা থেকে সাংবাদিক ফরহাদ হোেসন জানান, এলাকার বিভিন্ন স্থান থেকে তিনি ব্যাপক শিলাবৃষ্টির খবর পেয়েছেন। লেবুতলা, দলেননগর, শরশুনাদহ, এনায়েতপুরসহ বিভিন্ন গ্রামে শিলাপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।#

Share Button

     এ জাতীয় আরো খবর