April 6, 2026, 6:29 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শার্শায় ধানক্ষেত থেকে দু’টি পাইপগান উদ্ধার


ইয়ানূর রহমান :

mostbet

শার্শায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বসতপুর কলোনী মাঠের ধানক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন ও ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি পরিচালনাকালে খবর পেয়ে বসতপুর ১নং কলোনী তালতলা নামক স্থানে জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর ধানক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপগান পড়ে আছে। পরে পুলিশের খবর দিলে ঘটনাস্থল গিয়ে দেশীয় তৈরি পাইপগান ২টি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাইপগান ২টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর