April 6, 2026, 8:02 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

মোংলা (বাগেরহাট) প্রতিনি:

mostbet

সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মোংলার কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। নব নিযুক্ত সহকারী এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন মোংলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। মনিরুজ্জামান সহকারী এ্যাটর্নি জেনারেল হিসেবে চলতি সপ্তাহের সোমবার (১৭মার্চ) নিয়োগ পেয়েছেন। এরপর থেকে মোংলার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া এলাকার লোকজনের প্রতি মমত্ববোধ থেকেই তিনিও সর্বসাধারণকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফোরামে ইফতার মাহফিল করছেন। অসহায়দের দিচ্ছেন ঈদ উপহারসহ আর্থিক সহায়তাও। তাই তাকে পাশে পেয়ে আনন্দিত এখানকার মানুষ।

স্থানীয়রা বলছেন, মনিরুজ্জামান মোংলা তথা এই অঞ্চলের অহংকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাধী ছাত্র ছিলেন। শিক্ষা জীবনের মেধাকে কাজে লাগিয়ে ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছেন তিনি। যারই ধারাবাহিকতায় আজ সে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামীতে মোংলাসহ এ অঞ্চলের মানুষের পাশে থেকে আইন ও বিচারে প্রতিযোগিতা করবেন। এছাড়াও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রত্যাশা তাদের দেশে আইনের শাসন কায়েমের জন্য সহকারী এ্যাটর্নি জেনারেল ও তার কার্যালয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন সেই ভূমিকা যথাযথ পালন করবেন নতুন এই সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। #

Share Button

     এ জাতীয় আরো খবর