April 7, 2026, 1:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ

mostbet

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এ ঘটনায় এসআইসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কনস্টেবল নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, এসআই মো. জিয়াউদ্দিন (৩৫), কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ (৩৮), কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার রাতে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিল। এসময় জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কনস্টেবল নাজমুল হাসান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নাজমুল হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
###

Share Button

     এ জাতীয় আরো খবর