April 7, 2026, 5:26 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এই সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী, নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ

mostbet

এই সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী জানিয়েছেন বিভিন্নজন।
বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক মতবিনিময় সভায় এই দাবী জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন।

বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার আমুল পরিবর্তন ঘটবে।

প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ এবং তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙ্গণরোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা ঝুঁকি হ্রাস, ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, ড্রেজিং এর মাধ্যমে শাখা নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদী সমুহে শুষ্ক মৌষুমে পানি সংরক্ষণ পুর্বক প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন পাওয়ার চায়না প্রকল্পের প্রতিনিধি অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কান।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, রিভাইন পিপল এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ সভায় বক্তব্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর