April 6, 2026, 4:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জমকালো আয়োজনে ইসলামপুরে ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থা’র মিলন মেলা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর,জামালপুর প্রতিনিধি

mostbet

বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়,একটা সম্পর্ক নয় এটা একটা নিরব প্রতিশ্রুতি,’আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো’‘বন্ধুত্বের বন্ধনে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে” এই আলোকে জামালপুরের ইসলামপুরে- এস.এস.সি ৯৭ ব্যাচে কল্যাণ সংস্থা’র মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর ) ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার আয়োজনে ইসলামপুর অডিটরিয়ামে সকল বন্ধু পরিবারের অংশ গ্রহনে সকালে শোভাযাত্রা শেষে বিভিন্ন খেলাধুলা, লটারি, আনন্দ উৎসবসহ বন্ধুদের ফটোসেশনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়।

মিলন মেলায় একটি স্লোগান ছিল ভয় কি বন্ধু, এইতো পাশে আছি,প্রাণবন্ত অনুষ্ঠানটি সহপাঠিদের আনন্দ বিনোদনে মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর করে তুলার জন্য সহায়ক হিসেবে মূখ্য ভূমিকায় ছিলেন আয়োজক কমিটির আমজাদ হোসেন সুজন,শাহ আলম,লুৎফর রহমান রুবেল,নাজমুল হাসান নাহিদ,ইউনিক,সৈয়দ এনামুর রকিব,বুলবুল আলমসহ অন্যান্যরা বলেন, ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার আয়োজন দীর্ঘদিন থেকেই প্রতিটি সম্মেলনে বন্ধু মহল মিলিত হই।

বন্ধুদের নিয়ে দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করা সহ পরবর্তী প্রজন্মের মৌলিক চাহিদা পূরণে সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতুবন্ধন তৈরীর লক্ষ্যে বন্ধুদের মিলন মেলার আয়োজন।

মিলন মেলায় নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের এতে সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক, ওমর বিএসসি,মমিনুর রহমান মমিন,নজরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজক বন্ধুদের আন্তরিক ভালবাসা ও পরিশ্রমের কারনে শিশু কিশোরদের কবিতা আবৃতি,নৃত্য পরিবেশন ও বন্ধুদের আড্ডা ছিল প্রানবন্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর