April 6, 2026, 6:27 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মধুপুরে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ 

mostbet

টাঙ্গাইলের মধুপুরে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের বড় বাইদ নামক স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফেজ মোঃ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ মোঃ হাসান সিরাজী (১৮)।

নিহতরা দুজনেই মধুপুর উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

তাদের সহপাঠীরা জানায়, তারা দুজনেই লেখাপড়ার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে তারা দুজনেই  মাদ্রাসা থেকে মসজিদে যাচ্ছিলেন।  এ সময় ময়মনসিংহ থেকে আসা একটি পিক-আপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেই  মৃত্যু হয় বলে জানান।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর