April 6, 2026, 9:31 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইছামতি নদীর পাড় থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার -বি এস এফের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

যশোরের শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মোঃ সাবুর আলী(৩৫) ও জাহাঙ্গীর কবির (৩৭) নামে দুই যুবকের মরদেহ ইছামতী নদীর পাড় থেকে উদ্ধার।

বুধবার ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে,বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর মরদেহ পাওয়া যায়। উপর দিকে পাঁচভুলট সীমান্ত
এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এর লাশ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে জাহাঙ্গীর কবির এর ভাই বলেন আমার ভাই ১৫ বছর ধরে ভারত থাকেন সেখানকার মেয়েকে বিয়ে করে ঐ দেশের নাগরিক হয়ে বসবাস করে,তার একটি কন্যা সন্তান আছে। সে কয়দিন আগে ভারত থেকে বাড়ি আসে, গতরাতে সে ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সাবুর আলীর স্ত্রী হাসি বেগম বলেন,একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে পরে আমি একটি ইজিবাইক নিয়ে সেখানে যেয়ে দেখি আমার স্বামী মটিতে পড়ে আছে, তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে তিনি মারা যান। তিনি আরও বলেন আমার দুটি কন্যা সন্তান আছে। আমার সংসারে একমাত্র আয়ের উপার্জন ব্যক্তির ছিলেন এখন আমার এই বাচ্চা দুইটা নিয়ে কিভাবে চলবো।

তবে স্থানীয়রা বলছেন তাদেরকে ভারতীয় বিএসএফ পিটিয়ে মেরে ফেলে রেখে গেছেন বাংলাদেশ সীমান্তে।

২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আহমেদ প্রাইভেট ডিটেকটিভ পত্রিকাকে জানান, সকালে পাঁচভুলট মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর