April 6, 2026, 8:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা

খন্দকার সোহেল রানা সৈকত

mostbet

নাটোরের সিংড়ায় সৎ মায়ের বিরুদ্ধে মোছাঃ হাওয়া খাতুন (৮)নামে এক শিশুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দীঘল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নাটোর সদর থানাধীন গোকুল নগর গ্রামের মোঃ হাফিজুল ইসলাম তার প্রথম পক্ষের আট বছরের শিশু মোছাঃ হাওয়া খাতুন ও তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ নুপুর বেগমকে নিয়ে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দীঘল গ্রামে মোঃ নজরুল ইসলামের পুকুর পাহারা দেওয়ার জন্য গ্রামের উত্তর মাঠের উল্লেখিত পুকুর পাড়ে একটি ঘর করে বসবাস করত। সোমবার সকালে মোছাঃ নুপুর বেগম তার সতিনের মেয়ে মোছাঃ হাওয়া খাতুন (৮)কে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে পুকুরের পানিতে পেলে দেয়। তারপর স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর বিরোধী ঝগড়ার জের ধরে মোঃ হাফিজুল ইসলাম আত্বহত্যার চেষ্টায় বিষ পান করে। পরে স্থানীয়রা হাফিজুলকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করলে চিকিৎসা ধীন অবস্থায় পাওয়া যায়।

আরো জানা যায় চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশুর বাবা হাফিজুল বারবার মেয়েটির বিষয়ে জানতে চাইলে, স্থানীয় লোকজন শিশুটিকে খোঁজার জন্য ছড়িয়ে পরে। তখন নিহত আট বছরের শিশু হাওয়া খাতুনকে পুকুরের পার থেকে উদ্ধার করে উপরে তুলে আনলে দেখা যায় শিশুটি বহু আগেই মৃত্যু বরণ করেছে। তারপর সেই ডাইনী সৎ মায়ের আচরণ সন্দেহ জনক মনে হলে মোছাঃ নুপুর বেগমকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে সিংড়া থানার একদল চৌকস পুলিশ উপস্থিত আছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর