April 5, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধিঃ

mostbet

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইউনূসের অপসারণের দাবিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবুল কাশেম সওদাগর, আবুল বাশর, মাহবুবের রহমান, ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা জাকারিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সহ অন্যান্য বক্তারা বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাৎকারী পরিচালকের অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

তারা আরো বলেন , যারা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে খায় তাদের সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি । এ সমস্ত ঘৃণিত ব্যক্তি কোন প্রতিষ্ঠানে থাকার চেয়ে না থাকা ভালো। তাই এই পরিচালককে অপসারণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর