March 25, 2026, 11:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিরাজগঞ্জে গ্রেড-১০ বাস্তবায়নের দাবি জানিয়ে বিটিপিটি শিক্ষার্থীদের ১ দফা দাবিতে মানববন্ধন

এস এম আক্কাস সিরাজগঞ্জ প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড-১০ বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষরা।

রবিবার(২২ সেপ্টেম্বর) পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে প্রাথমিক শিক্ষক সমন্বয় আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসনমূলকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিল করে ১ দফা দাবি বাস্তবায়নের জন্য এই মানববন্ধন।

এতে সিরাজগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধনে বক্তব্য দেন মো: নাসিম হাসান
পঞ্চসারটিয়া সপ্রাবি,লিটন হোসেব হরিনাহাটা সপ্রাবি, মিজানুর রহমান মধ্য মেটুয়ান সপ্রাবি,
মুনসুর রহমান, শেখপারা বালিকা সপ্রাবি, রাবেয়া বসরি,বারুহাস সপ্রাবি

এক দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে তুলে ধরে মানববন্ধনে বলা হয়, আমাদের আশা এই প্রস্তাব বাতিল না করে প্রাথমিক শিক্ষার সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক যুগোপযোগী এবং প্রতিনিধিত্বমূলক প্রাথমিক শিক্ষা সংস্কার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে বলে তারা জানান

এই দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান শিক্ষকরা

Share Button

     এ জাতীয় আরো খবর