March 24, 2026, 11:27 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “পণ্য কিঁনুন অনলাইনে, সময় বাঁচান দৈনন্দিন জীবনে” এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ঘটিকায়, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান শেখ এর সভাপতিত্বে ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে এবং এইড-কুমিল্লার বাস্তবায়নে চলমান প্রকল্প “Uplifting Vulnerable Communities Livelihood Pathway Through Digital Access – UVCLPDA” প্রকল্পের তরুণ-তরুণীদের মাঝে এইড-কুমিল্লার আয়োজনে “যুবদের উন্নয়নে ই-কমার্সের সাথে সম্পৃক্তকরণ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ জ্যোতিময় দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শওকত আলম, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, এইড-কুমিল্লার প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, চিলমারী উপজেলা কো-অর্উিনেটর মোঃ আরিফুল হাসান, নাগেশ্বরী উপজেলা ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ মোর্শেদা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা কো-অর্ডিনেটর বলেন, প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল, বেকার যুব সমাজ ও তরুণ উদ্দোক্তাদের সাথে ই-কমার্স সম্পর্কে আলোচনা ও সম্পৃক্তকরণ করা। যাতে করে তারা অনলাইন ব্যাবসা সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং নিজেরা পড়াশোনা পাশাপাশি, ব্যাবসা, সংসারে কাজের পাশাপাশি অনলাইনে নিজেকে একজন সফল উদ্যাক্তা হিসেবে, নিজের জীবন গড়ে তুলতে পারে, বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর