March 25, 2026, 2:07 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে অরণ্যের সবুজ উৎসব পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামেরচিলমারীতে অরণ্যের সবুজ উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে গ্যাটসবি ওয়ারস এর সহযোগিতায় অরণ্যের সবুজ উৎসব পালিত হয়। এ সময় ফকিরের হাট প্রাথমিক বিদ্যালয় ও ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে ৬০০ শতাধিক আমের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুকুজ্জামান শাহিন, প্রধান শিক্ষক ফকিরের হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ,উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামের চেয়ারম্যান , খোরশেদ আলাম, অরণ্যের উপদেষ্টা নুর আমিন, অরণ্যের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামিউল ইসলাম জুহান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন সহ অরণ্যের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,
গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখে এছাড়া গাছ আমাদের ফল দেয়, অনেক গাছ ঔষধি গুণসম্পন্ন, যা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি। মানুষের দৈনন্দিন ব্যবহার্য নানা উপকরন কাঠ থেকে তৈরি করা হয়।পরিবেশ বান্ধব গাছ বিপদের বন্ধু। গাছ ছাড়া আমাদের জীবন অচল। তাই বসুন্ধরা অরণ্যের দেওয়া এই গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাচাতে সাহায্য করবে।

বাংলাদেশের এই উর্বর মাটিকে বিদেশি আগ্রাসী ইউক্যালিপ্টাস, একাশিয়া, মেহগনি, রেইনট্রি ও শিশুর মত গাছের একচেটিয়া বৃক্ষরোপণের মাধ্যমে অকার্যকর করে ফেলা হয়েছে। চোখের সামনে যা আমাদের জাতীয় উন্নয়নকে নানাভাবে বাঁধাগ্রস্ত করছে। বাংলার নিসর্গ আজ মেহগনি, একাশিয়া, রেইনট্রি, ইউক্যালিপ্টাসই এখন আমাদের প্রায় ৭০ ভাগ বৃক্ষ,যা আমাদের পুষ্টি ও অর্থনৈতিক ক্ষতিসহ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব গাছ আমাদের স্থানীয় পশুপাখি ও অনুজীবের জন্য উপযোগী নয়

Share Button

     এ জাতীয় আরো খবর