March 25, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩৫১জনকে আসামি করে হত্যা মামলা

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর অফিসঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম দীর্ঘ এক মাস পর আদালতে হত্যা মামলার আবেদন করেছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো অন্তত ৩০০ জনকে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবুর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে মেট্রোপলিটনের কোতোয়ালি থানাকে তদন্ত কার্যক্রম শুরুর আদেশ দেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার, রামমোহন মার্কেট ও কৈলাশ রঞ্জন স্কুল সড়ক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নির্বিচারে গুলি চালিয়েছিল। ওইদিন পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাইমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, এ আরাফাত, অপু উকিল, সাবেক এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, বদরগঞ্জ পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ ছাড়াও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে চারটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের ঘটনায় হুকুমের আসামি করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর