March 24, 2026, 11:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত

আমজাদ হোসেন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ১৪-১৫ আগস্ট ২০২৪, বুধ ও বৃহস্পতিবার

(১৪ ও ১৫ আগস্ট) সারাদেশে ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
টানা ২ দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবস্থান নিচ্ছে দলটি। দুই দিনের কর্মসূচি ঘোষণা করে উপজেলা বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের রুহের মাগফেরাত চেয়ে দোয়া মাহফিল।
কর্মসূচি সফল করতে নানা পদক্ষেপ নিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় অবস্থান নেবেন নেতাকর্মীরা।

বিএনপির কর্মসূচি বিষয়ে পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজাওয়ানুল হক বলেন, সারা দেশে শেখ হাসিনার স্বৈরাচার সরকারের কালোছায়া এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর