March 25, 2026, 11:50 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভাটি বাংলার ফকির চাচাখ্যাত” কালজয়ী সাংবাদিক ফকির কালাশাহ ওসমানী হাসপাতালে ভর্তি

এম আব্দুল করিম(সিলেট ব্যুরো প্রধান):: একসময়ের কালজয়ী সাংবাদিক যিনি একাধারে নব্বইয়ের দশক থেকে বেশ কয়েকটি অপরাধ অনুসন্ধানী জাতীয় ও স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক,প্রকাশক ও মালিক ছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের পত্রিকা প্রিয় মানুষের কাছে তিনি “ভাটি বাংলার ফকির চাচা” নামেই বেশি পরিচিত ছিলেন।

তৎকালীন ক্রাইম বিটের একজন জাদরেল কলম সৈনিক হিসেবে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেছিলেন।তিনি জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকা ও সাপ্তাহিক বাংলার বারুদ পত্রিকার সাবেক প্রধান সম্পাদক ছিলেন ভাটি বাংলার ফকির চাচা খ্যাত এই কালজয়ী সাংবাদিক ফকির মো: কালা শাহ (৬০)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সিংগুয়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৩ মে) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরদিন মঙ্গলবার (১৪ মে) দুপুরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনে ৫ম তলার ৩৩ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন।

কর্তব্যরত চিকিৎসক উনাকে বেশ কিছু শারিরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে উনার অবস্থা কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জানা গেছে, বেশ কিছু শারিরিক সমস্যা রয়েছে তাঁর।

তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন পরিবারর্গ ও শোভাকাঙ্খীরা।

এদিকে, নিজের বাবার দ্রুত আরোগ্য কামনা করে, বৃহত্তর সিলেটের
ছাতক বাসীসহ দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন ফকির মো: কালা শাহ এর বড় ছেলে নিউজ বিডি জার্নাল ২৪ কম, বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী সদস্য ফকির মো: হাসান।

Share Button

     এ জাতীয় আরো খবর