March 24, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্ষেতলালে শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার মানোন্নয়ন এর লক্ষ্যে শিক্ষক সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র উদ্যোগে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ আগামী ২৪ ও ২৫ (ফেব্রুয়ারী) ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (জানুয়ারী) শনিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইপের একান্ত সচিব তোফাজ্জল হোসেন।
এসময় ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর